একটু দেখা
- তানবীর আহমেদ
যাচ্ছিলাম আজ অনেক দূরে,
ছোট্ট একটি বাসে।
হঠাৎ পাশে বসলো এসে
দীঘল চুলের মেয়ে!
চোখ দুটো তার কাজল কালো,
আলতা রাঙা মুখ!
তাহার পাশে বসতে পেরে
লাগছিলো মোর খুব!
চলছে গাড়ি, বইছে বাতাস
দুলিতেছে মোর হিয়া!
কে জানি কবে!
হইবে তুমি অন্য কারোর প্রিয়া।
যাত্রা শেষে থামলো গাড়ি
দেওয়ান হাটের মোড়ে!
তাহার সাথে আমার দেখা
আর নাহি কভু হবে।

0 Comments