ফকিরের বাচ্চা
তানবীর আহমেদ
ফকিরের বাচ্চা,
দূরে যা, দূরে যা!
তোর গাঁয়ে গন্ধ,
লাগে খুব মন্দ!
এথা হতে চলে যা,
দূরে যা, দূরে যা!
তোর চুলে জটলা,
দারি গোঁফে ময়লা!
এথা হতে চলে যা,
দূরে যা, দূরে যা!
বাবু কিছু খেতে দিন,
খাইনি যে কতদিন!
পেটে ব্যাথা যতদিন,
পানি খেয়ে ততোদিন!
বাবু কিছু খেতে দিন!
যতসব যন্ত্রণা,
করবিনা বন্দনা!
মরলে দূরে মর,
কাছে এসে মরবিনা!
ফকিরের বাচ্চা,
দূরে যা, দূরে যা!
এথা হতে চলে যা,
দূরে যা, দূরে যা!
বাবু আমি রুগ্ন,
গলা খুব শুকনো!
যদি কিছু জল হতো,
এ বেলায় চলে যেতো!
বলেছিনা চলে যা,
মরে যা, মরে যা!
ফকিরের বাচ্চা,
দূরে যা, দূরে যা!
বাবু আমি চলে যাই,
খালি পেটে ভাত চাই!
ক্ষুধা পেটে যন্ত্রনা,
মরে যাই, মরে যাই!
বাবু কিছু খেতে চাই।
ফকিরের বাচ্চা,
চলে যা, চলে যা!
এথা হতে বহু দূরে,
মরে যা, মরে যা!
এথা হতে চলে যা,
দূরে যা, দূরে যা।
0 Comments