বিবর্ণা হিয়া
- শিল্পী বিশ্বাস
ফুলের বিবর্ণ হাসিতে
মেঘে ঢাকে চাঁদ।
উপড়ানো কোন ল্যাম্পপোষ্টের
ধারে দাঁড়িয়ে আমি,
সমুদ্রের অশেষ তরঙ্গের
ক্ষুব্ধ মুখের ছবি আঁকি।
শীতের স্নিগ্ধ অনুভবে,
চৈত্রের প্রখর রুক্ষতায়
বৈশাখের গনগনে সূর্যের
মত জ্বলছি আমি।
স্বপ্নের সবুজ ঘন অরণ্যে
আছো তুমি,আছি আমি
তবু যেন বিষাদ ছুঁয়ে যায়
তার নিজ ঢঙে।
জোছনায় স্বচ্ছ কাচের দেয়ালে
নতুন জলের ফোঁটায়
আজো কত ছবি আঁকো
কাজল পাতার রঙে।
নিঃশব্দ রাত্রির যমকালো
যাদু ঘরেই রক্ষিত হোক তবে,
আমার নিয়তি।
তোমাকেই ভালোবেসে
তোমাতেই আমি।।

0 Comments