পুপুনের শৈশব (১৮)
- কাকলি চক্রবর্তী
জগদ্ধাত্রী পূজো মিটতেই ঠান্ডা বেশ
জাঁকিয়ে পরলো।
আর দাদুর শরীর আরো খারাপ হলো।
একদিন মাঝ রাতে দাদুর খুব বাড়াবাড়ি হলো।
সেই রাতেই দাদুকে হাসপাতালে ভর্তি করা হলো।
চোখের সামনে দিয়ে দাদুকে নিয়ে চলে যেতে দেখে,
একেবারে স্তব্ধ হয়ে গেল পুপুন।
তার গল্পের দাদু কোথায় যেন হাড়িয়ে গেল।
দাদু অসুস্থ হয়ে পরার সাথে সাথেই
খারাপ হয়ে গেল দাদুর বিরাট বড়ো দেওয়াল ঘড়িটা।
কালো কুচ কুচে ঘড়ির সোনালী কাঁটা।
সোনালী রঙের সংখ্যা লেখা।
ঘড়ির পেন্ডুলাম টিও সোনালী রঙের
প্রতিদিন নিয়ম করে দাদু ঘড়িটিকে দম দিতেন।
তেল দিতেন,
মোছা মুছি করতেন।
খুব যত্ন করতেন।
ঢং ঢং করে সময় জানান দিতো ঘড়ি।
ঘড়িটির প্রতি দাদুর দুর্বলতার কথা পুপুন জানতো।
সেই ঘড়ি আর সুস্থ হলো না।
একদিন একেবারে বন্ধ হয়ে গেল।
আর ঠিক তার পরের দিন জানা গেল দাদুর
মৃত্যু সংবাদ।
সবাই কে ছেড়ে অনেক দূরে চলে গেলেন তিনি।
এত দূরে যেখান থেকে কোনোদিন কেউ
ফিরে আসে না।
সেদিন বিকালে খেলায় ব্যস্ত পুপুনের ডাক পরলো
বাড়িতে।
দাদুর মৃত দেহ আনা হয়েছে।
ফুলে, ধূপে, সাজানো হয়েছে খাট।
পুপুন কিছুতেই গেল না সেখানে।
সারাক্ষন দূরে দাঁড়িয়ে থাকলো।
এভাবে দাদুকে শুয়ে থাকতে দেখে তার যেন
বিশ্বাস হচ্ছে না,
যে দাদু আর উঠবেন না।
অনেক কিছুই অজানা রয়ে গেছে,
অনেক গল্প অর্ধ সংক্ষিপ্ত রয়ে গেছে।
আর ভালোবাসা?
সেটাও তো সম্পূর্ণ হলো না।
তার জীবন থেকে দাদুর,
তাকে ছেড়ে এ ভাবে চলে যাওয়াটা,
কিছুতেই মেনে নিতে পারছিলো না পুপুন।
তার জীবনের দুটি অধ্যায় একেবারেই যেন
স্তব্ধ হয়ে গেল।
দাদু তাকে সব থেকে বেশি ভালোবাসতেন।
এমনকি তার মায়ের থেকেও বেশি।
সেই ভালোবাসা যে এমন অকালে শেষ হয়ে যাবে,
তা হয়তো তার কল্পনারও বাইরে ছিল।
যেমন সেই পুকুর আর পুকুরের চার পাশের কচু বন,
তাল, নারকেল গাছ,
জলের মাছ, বেঙ, মাকড়সা,
মাছরাঙা, বক, ফড়িং, প্রজাপতি
সব নিমেষে অদৃশ্য হয়ে গেছে।
ঠিক যেমন করে অদৃশ্য হয়ে গিয়েছিলো
তাদের গরু মঙ্গলা, লক্ষ্মী,
সব হাঁস আর মুরগী।
এরা আর কেউ কোনোদিন ফিরে আসে নি।
এদের চলে যাবার সাথে সাথেই শেষ হয়ে গেল
পুপুনের শৈশব,
তার ছেলেবেলা।
তার জীবনের এমন এক অধ্যায়,
যে অধ্যায় আর কোনোদিন ফিরে আসবে না।
সময়ের কঠোর আঘাত আর সভ্যতার দাবানল,
সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খার করে দিয়েছে।
সেখানেই তো শেষ নয়,
মামার বাড়ির দাদু, মানে তার মায়ের বাবাও মারা গেলেন কিছুদিন পর।।
ক্রমশঃ

0 Comments