স্মৃতির রসিকতা

 স্মৃতির রসিকতা

- কাকলি চক্রবর্তী 



পথের বাঁকে ফেলে আসা মন,

আবার কাঁদে বশেখ যখন,

তপ্ত মাটির নিবিড় টানে

কখন তারে গেছি ফেলে,

নিজের অজান্তেই।

পিছন ফিরে তাকাই যখন,

রৌদ্র জলে ঝাপসা তখন,

আমার চোখের সীমানা পেরিয়ে,

কাঁটা তারের বেড়ার সনে

বেঁধেছে সুখের ঘর।

ঘাসের বনে জড়িয়ে বসে

কান্না হাসির গল্প রসে,

বিনি সুতোর আধেক বুনন,

ঢেকেছে আমার আধেক জীবন

সুখের আস্তরণ।

পথের বাঁকে ফেলে আসা মন,

আবার কাঁদে বশেখ যখন

উড়ে যায় ধুলো বাতাসের টানে

স্মৃতির পরতে পরতে আনে

এক নিরন্তর রসিকতা।

Post a Comment

0 Comments