সূর্যমুখী

 সূর্যমুখী

- কাকলি চক্রবর্তী 



আলোর পরশ পেতে উন্মুখ 

এক সূর্যমুখী,

বুক পেতে দেয় আবেগে,

আকাশে রাখে চোখ।

বহু দিন মেঘে ঢাকা আকাশ,

অন্ধকার চার দিক।

কতদিন রোদ দেখেনি সূর্যমুখী,

কতদিন হাসেনি আলোয়,

কতদিন উষ্ণতা ছোঁয় নি জীবন

কতদিন হয়নি ভোর।

মুখ লুকিয়ে,

নুয়িয়ে দেহ,

লুটিয়ে মাটিতে,

অপেক্ষায় থাকে সূর্যমুখী,

একদিন আসবে ভোর,

আসবে রোদের পরশ,

ভোরের ওম সোনা গলিয়ে

ঢেলে দেবে তার দেহে,

তপ্ত আবেশে,

ভালোবাসার স্পর্শে।

জ্বলবে সূর্যমুখী।

আবার বাঁচবে সূর্যমুখী,

আবার হাসবে সে,

আবার মেলবে ডানা,

ঐ নীল আকাশের বুকে।

Post a Comment

0 Comments