নারী তার নাম
- কাকলি চক্রবর্তী
দুটি হাতের অঞ্জলিতে ধরা ছিল,
সব টুকু প্রেম।
দুটি চোখের অশ্রু তার নাম দিল ভালোবাসা।
হৃদয় দিল তার আকার,
স্পন্দন দিল জীবন,
তার শ্বাস -প্রশ্বাস দিল সহ্য শক্তি,
মায়া -মমতা দিলেন স্বয়ং ঈশ্বর,
প্রকৃতি দিলেন তাকে,
নুতন জীবনকে পৃথিবীতে আনার অধিকার।
বিশ্ব - ব্রম্ভান্ড দিলেন তাকে,
যন্ত্রনা, ব্যথা, আর ভালোবাসা দিয়ে গড়া,
অপূর্ব সুন্দর একটা মন।
অর্ধেক আকাশ হলো সে।
সে হলো অর্ধেক পৃথিবী।
অর্ধনারীশ্বর সে।
সে নারী।
নব জন্মের ধারক ও বাহক।
নারী তার নাম।।

0 Comments