শূণ্য

 শূণ্য

- Bristy La wayfarer 



পাগল বেশ, দরবেশ,

বেখেয়ালি, আত্মখেয়ালি!

ছিন্ন বস্ত্র, বিবর্ণমুখ

পথের ধারে শুয়ে থাকা আনন্দে উন্মুখ।  


মাজার-মন্দির ও তার পদধ্বনি, 

আজান ও উলুধ্বনি

তসবির মালায় শিব নাম জপ,

ছেড়ে সে সংসার ধরেছে সব।


খিদে পেয়েছে?

খাবে সে কষ্ট,

ঘুমের ঘোরে স্বপ্ন দেখে

ধুলোয় মিশাবে আষ্টেপৃষ্ঠ।


ও সে, থাকে কোথায়?

ঠিকানা নেই।

পাবো কোথায়?

খোঁজো না তোমায়।

বেঁচে আছে তো?

মৃত্যু কে কবে করেছে জয়।

মিলবে কভু দেখা?

দেবে না সে ধরা?

বাতাস কি কখনো গিয়েছে ছোঁয়া !

কোন পাত্রে পড়েছে বাঁধা ??


এরপর,

শূন্য 

শূন্য 

শূন্য।।।।।।।।।

Post a Comment

0 Comments