জীবন যেখানে যেমন
মিথুন বড়ুয়া
জীবন'টা ছন্দময়
সর্বদাই তা নয়
ছন্দের পতনও হয়।
ছন্দ পতন ঘটবেই
সৃষ্টির নিয়ম
তুমি সদা প্রস্তুত হও
করো'না অনিয়ম।
তুমি এমন কিছু করে যাও-
ছন্দে তোমার পতন হলেও...
মনে রাখে যেন ক'জন‚
ঘটে না যেন চির পতন।
করিলে যতন‚ মিলবে রতন‚
অবহেলায় সাফল্যের- হবে ছন্দ পতন।

0 Comments