লজ্জা ও নারী

লজ্জা ও নারী 

তামান্না তানহা দিনা


⬛লজ্জা কেন শুধু নারীর ভূষণ হবে?


❎নিজের ইচ্ছে-অনিচ্ছেকে মেরে ফেলে পুরুষের দাসত্ব মেনে নেয়ার জন্য?


❎নিজের চাহিদা গুলোকে কবর দিয়ে হাসিমুখে ভালো আছি বলার জন্য?


❎নাকি নারীকে কলের পুতুলের মতো দাসী বানিয়ে পুরুষতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য?


❎ধর্ষণের পর চুপচাপ ঘরে বসে থাকার জন্য?


❎বিবাহোত্তর ধর্ষণে মুখ বুজে সয়ে যাওয়ার জন্য?


❎দিনের অর্ধেকটা সময় ওড়না ঠিক আছে কি না সেটা দেখে রাখার জন্য?


স্বাভাবিক লজ্জাবোধ যদি পুরুষের জন্যেও হয়, তাহলে নারীর জন্য স্পেসিফিকলি ভূষণ হতে হবে কেন?



❌ জোরে হাসতে বারণ করার জন্য?


❌ পোশাকে স্বাধীনতা না দেওয়ার জন্য?


❌ নারীর যৌনতাকে ট্যাবু করে রাখার জন্য?


❌ নারীর শরীরকে শুধুই সেক্স অবজেক্ট বানিয়ে পর্দাপ্রথা চালু করার জন্য?


🔴এখন বলি সমালোচকদের-

শুনুন, আমি পোশাকের স্বাধীনতা বলতে ন্যাংটো হয়ে যেতে চাইনি (যদিও আমি সেটাকে খারাপ মনে করি না)। আমি শুধু চেয়েছি যা খুশি পরার স্বাধীনতা এবং ওড়না না পরার স্বাধীনতা। এখন হয়তো কেউ কেউ আমাকে বিকিনি পরিয়ে দেবেন। আমার বিকিনি পরা নিয়ে আপনাদের না ভাবলেও চলবে, সী-বিচে ঘুরতে হলে আমি নিজেই পরে নেবো। আর হ্যাঁ, বিকিনি পরে কেউ যে রাস্তায় ঘোরে না এটা বুঝতে পিএইচডি করা লাগে না, দরকার শুধু একটু কমনসেন্সের। 


🔵আর হ্যাঁ শেষমেশ বলি, স্বাভাবিক লজ্জাবোধ যদি পুরুষদের জন্যেও কাম্য হয়, তাহলে মেয়েদের জন্য আলাদা করে ভূষণের বোঝা চাপিয়ে দেবেন না। পুরুষের লজ্জা নিয়ে যখন এত কথা বলতে হয়নি কোনোদিন, তাহলে নারীর জন্যেও আলাদা করে বলার দরকার নেই। আর স্বাভাবিক লজ্জা যেটুকু প্রকৃতিগত সেটুকুর বাইরে স্পেসিফিকলি নারীর জন্য নিজেরা লজ্জার কারণ তৈরি করে দেবেন না।


পাগল ছাড়া আর কেউ নিশ্চয়ই স্বাভাবিক লজ্জাটুকুকে অস্বীকার করবে না। আর যারা পাগল, তাদের সাথেও খারাপ আচরণ এবং আক্রমণাত্মক হওয়াটা অমানবিক।


বুঝতে পেরেছেন? নাকি আরো লেকচার দিতে হবে?

Post a Comment

0 Comments