উপচে পরা সুখ

- শিল্পী বিশ্বাস



মাঝে মাঝে মনে হয় তুমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। তোমার আশে পাশে ভালোবাসা সর্বক্ষন ঘিরে থাকে।কত সহজে সুখের ভেলায় ভাসতে পারো??

সেটা ভেবে আমিও ভালো থাকি।কখনও বা ভাবি তুমি ভীষণ একা।ভীষন দুখি। আকাশ সমান ব্যাথা নিয়ে বেঁচে আছো।সব ভালো থাকাটাই বড্ড বেশি অভিনয়!! তখন তোমার হাতটা ধরি,নীল রঙের পাখি হয়ে যাই বনে।বুকের ভীতর হলুদ রঙের মেঘ জমে। আমাদের ভালোবাসায় ঝরঝরিয়ে বৃষ্টি নামে।নরম কাদা মাটিতে ফসল ফলানোর বীজ বুনি।বনে বনে জ্লে সবুজ বাতি।বনের পাশে গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়টাও প্রেম প্রেম খেলা খেলে।তুমি তখন নদী হও।জোয়ারের স্রোতের মত ভালোবাসা উপচে পরে।আবার যখন সুখ তোমায় ডাক দেয়।দুঃখকে বিদায় দিয়ে যাও দূরে।

তোমার সুখে আমিও যেন সুতো কাটা ইচ্ছে ঘুড়ি।