ধর্ম
- মিথুন বড়ুয়া
আমাকে দাহ করা হবে আর আমার বন্ধু আরিফ'কে কবর।
আমাদের স্কুল এক ছিলো, আমাদের কলেজ এক ছিলো, আমাদের প্রথম প্রেমিকাও এক ছিলো, আমরা দুজন এক থালাতে কত ভাত খেয়েছি, এক গ্লাসে জল।
এইসব ওঁরা জানেনা, আমরা দুজনে পাশাপাশি থাকতে চেয়েছি, দাহ হলে দুজনের নাভি ভেসে যেতো একসাথে নদী'তে আর কবর হলে আমরা হাত ধরে থাকতাম।
ওঁরা এসব কিছুই জানেনা, ওঁরা জানে আমি বৌদ্ধ, আরিফ মুসলিম।

0 Comments