হারানো শৈশব

- শারমীন রূপা



আচ্ছা সময়গুলো কিভাবে যেন বদলে বদলে যাচ্ছে! নাকি মানুষগুলো বদলাচ্ছে প্রতিনিয়ত আপডেট হতে হতে কেমন যেন আনকালচার হয়ে যাচ্ছে!! 

আমরাই হয়তো সেই সৌভাগ্যবান যারা নব্বইয়ের দশকের শেষ করে দেওয়া হ্যারিকেনের আলোয় পড়ে, জোনাকির পিছে ঘুরে, ঘাসফড়িং দের লেজে সুতো বেধে, খেজুরগাছের কাটায়, নারকেল পাতার পাখা ঘুরিয়ে, ভোরের শিশিরে পা ভিজিয়ে সকালবেলার কোচিং,আরবি পড়ুয়া ছেলেপেলের দল, আজ আধুনিকতার ছোঁয়ার নিজেকে বিলিয়ে দিচ্ছি। 


আহা দিনগুলো, 

মেয়ে হয়েও লাটিম ঘুরাতাম অনায়াসে, মারবেল, বৌ-ছি, গোল্লা ছুট, ছি-কুতকুত, লুকোচুরি, মাংসচুরির দিনগুলো আজ কোথায় হারিয়ে ফেললাম!


গায়ের সহজ সরল মেঠোপথের দুপাশে বুনো জঙ্গলে ফুল কুড়ানো  মেয়েটা আর আজকের শহুরে গাঙচিল মানে এই আমিটা, অনেক খানি বদলে গেছি তাইনা? 


  আহ, কতটা তফাৎ!

কতটা ... … কতখানি, আর ভাবতে পারছিনা,  ফিরে পেতে চাই সেই ছেলেবেলা,  সেই স্কুল জীবনটা। সেই কুয়াশা মোড়ানো শীতের সকাল টা, । 

দেবে? 

দেবে আমায় অঝোড় ধারায় ঝরে পড়া কয়েক ফোঁটা শীতল ছেলেবেলার বৃষ্টি..


দেবে? 

দেবে কি আমায়, গল্পের বা উপন্যাসের বই পড়তে পড়তে বুকের উপর বই রেখে ঘুমিয়ে পড়া ক্লান্ত দুপুরটা।


দেবে?  

দেবে কি আমায়?  


সেই ছেলেবেলার চাঁদনী রাতের মায়া মাখা জোস্না৷ জড়ানো, জোনাকি রাতের আলো। 


জানি! 

পারবেনা। 

বড্ড বেশি বদলে গেছি আমরা।। 


সময়গুলো বড্ড অমলিন!

নস্টালজিক হয়ে যাচ্ছি, আর ভাবতে পারছিনা।!!