রাজার নীতি 

তানবীর আহমেদ 



রাজনীতি, 

রাজার নীতি,

আস্তাবলে বিশাল হাতি!

আমি তুমি পাতি জাতি,

গামছা গায়ে, পরবো ধুতি।

আছে যত মুক্তা পুঁতি,

পাবে রাজার নাতিপুতি!

আমরা যে ভাই পাতি জাতি।

তোমরা করে রাজনীতি-  

হচ্ছো যে ভাই কোটিপতি!  

আমরা হলাম হাড়-হাভাতি,

দুঃখ মোদের চিরসাথী!

তোমার ঘরে কারেন্ট বাতি,

আলোয় আলোয় ছড়ায় জ্যোতি! 

আমার ঘরে কুপির বাতি,

নাইবা পেলাম তেমন দ্যুতি!

আমরা তো ভাই এমন জাতি,

সময় সময় খাই যে লাথি!

আমরা হলাম আমের জাতি,

তোমরা করো রাজার নীতি!