পাতি নেতা

তানবীর আহমেদ



এলাকার পাতি নেতা,

পায়ে তার দামী জুতা!


সারাদিন ঘুরে ফিরে,

ধরে মারে যারে তারে!


সাথে তার চ্যালা ফ্যালা,

রাস্তাতে যায় বেলা!


এর ওর কাছে এসে,

চাঁদা তুলে মাসে মাসে!


পান চা সিগারেটে,

বেশ যায় দিন কেটে!


শিক্ষিত নয় সে,

কলেজের মোড়ে বসে!


ভাবখানা যেনো তার,

নতুন এক অবতার!


চোখে তার সানগ্লাস,

মাঝে মাঝে দেবদাস!


জেল মাখা চুল তার,

ধারে নাকো কারো ধার!


এক কানে দূল পরে,

কত কিযে মনে করে!


হাতে পরে ব্লেসলেট

কত বড় মোটা পেট!


মেয়ে দেখে রাস্তায়,

টিজ করে মজা পায়!


পাতি নেতা বলে হায়,

অনেকে যে ভয় পায়!


একদিন পাতি নেতা,

হয়ে গেলো জননেতা!


সমাজের মাথা ব্যাথা,

বেড়ে গেলো যথা তথা!


অন্যায় অবিচার, 

বেড়ে যায় বার বার!


সুখে আছে পাতি নেতা,

হয়ে আজ জননেতা।


লোক মুখে বলে হায়,

পাতি নেতা কবে যায়!


দেশে কোন আইন নাই!

কোথা গেলে সুখ পাই?


পাতি নেতা জিতে যায়!

হায় হায়, হায় হায়!