ছন্নছাড়া আমি

তানবীর আহমেদ



তুমি আমায় কবিতা শুনাও, প্রেমের গুনগুনানি!

আমার প্রেম যে তোমার শহরে হয়ে গেছে রাহাজানি।

তোমার প্রেম আজ কবিতায় লেখা মলাট বদ্ধ বই!

আমার প্রেমের ছন্দপতন ভাষাহীন হয়ে রই।

তোমার প্রেমের নীল আকাশে সাদা মেঘের ভেলা!

আমার প্রেমের কালো আকাশে বজ্রপাতের খেলা।

তোমার প্রেমের কোমল হাওয়া, বটের ছায়াতলে!

আমার প্রেমের শরীর খানা রৌদ্র তাপে জ্বলে।

তোমার প্রেমের বাজার মূল্য আকাশ চুম্বি দাম!

আমার প্রেমের দেউলিয়া হলো, হারিয়ে গেছে নাম।