ছন্দ নিবেন?
তানবীর আহমেদ
ছন্দ নিবেন ছন্দ?
লাগবে কারো মন্দ!
থাকবে দ্বিধা দ্বন্দ্ব,
মনের তালা বন্ধ?
ছন্দ নিবেন ছন্দ?
যদিও লাগে মন্দ-
ছন্দে আমার প্রেম আছে,
রাত জাগানিয়া কথা আছে,
অভিমান আছে,
অভিযোগ আছে,
রাত্রি শেষে প্রভাত আছে।
ছন্দ নিবেন ছন্দ?
লাগবে না ভাই মন্দ-
একপ্রকারের ছন্দ আছে-
যেথায় বাবার শাসন আছে,
মায়ের মমতা আছে,
ভাইয়ের সাথে ঝগড়া আছে,
বোনের কিছু খুনসুটি আছে।
ছন্দ নিবেন ছন্দ?
নয়তো তেমন মন্দ-
এক প্রকারারে ছন্দ যেথায়,
সাম্প্রদায়িক দাঙ্গা সেথায়!
ধর্মের নামে কথায় কথায়,
চারিদিকে শুধু জ্বালায় পুড়ায়!
মানবিকতার জায়গা কোথায়?
ছন্দ নিবেন ছন্দ?
একটু হয়তো মন্দ-
আরেক প্রকার ছন্দ আছে,
যেথায় গানের সুর আছে,
পাখির কলরব আছে,
আকাশের নীল আছে,
সবুজ ঘাঁস আছে,
রাঙামাটির পথা আছে।
ছন্দ নিবেন ছন্দ?
লাগছে নাকি মন্দ?
একপ্রকারের ছন্দ তেমন,
যান্ত্রিকতার শহর যেমন ?
অর্থ ছাড়া মানুষ বামন!
নীতিহীনতায় সমাজ জীবন!
একটি ফুলের অকাল মরণ!
ছন্দ নিবেন ছন্দ?
ছন্দে ভালো-মন্দ,
নাইবা হলেন অন্ধ!
হরেক রকম ছন্দ।
0 Comments